প্রথম ধাপে ২১ জানুয়ারি যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন, ইঙ্গিত দিলেন ইসি সচিব

১৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৭ PM
নির্বাচন কমিশন (ইসি)

নির্বাচন কমিশন (ইসি) © টিডিসি সম্পাদিত

আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রথম ধাপের নির্বাচনে উপজেলা সদরের অধীন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

উদাহরণস্বরূপ, প্রত্যেকটি জেলাতেই সদর নামে একটি করে উপজেলা রয়েছে। তার অধীনে কিছু ইউনিয়ন পরিষদ রয়েছে। তাদের নির্বাচনই প্রথম ধাপে অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। যেমন: পটুয়াখালী সদর উপজেলা; এর অধীনে রয়েছে আউলিয়াপুর, ইটবাড়ীয়া, কমলাপুর, কালিকাপুর, ছোট বিঘাই, জৈনকাঠী, বড় বিঘাই, বদরপুর, মরিচবুনিয়া, মাদারবুনিয়া, লাউকাঠী, লোহালিয়া, ভুরিয়া, মৌকরন। 

কুষ্টিয়া সদর উপজেলা এর অধীনে রয়েছে- হাটশ হরিপুর, বটতৈল, আলামপুর, জিয়ারখি, আইলচারা, পাটিকাবাড়ী, ঝাউদিয়া, উজানগ্রাম, আবদালপুর, হরিনারায়ণপুর, মনোহরদিয়া, গোস্বামীদূর্গাপুর, কাঞ্চনপুর। শেরপুর সদর উপজেলার অধীনে রয়েছে- কামারের চর, চরশেরপুর, বাজিতখিলা, গাজির খামার, ধলা, পাকুড়িয়া, ভাতশালা, লছমন পুর, চরমোচারিয়া, চরপক্ষীমারী, বলাইরচর, কামারিয়া, রৌহা, বেতমারী ঘুঘুরাকান্দি।

তবে ঠিক এসব উপজেলাইতে ২১ জানুয়ারি নির্বাচন হবে, এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি নির্বাচন কমিশন থেকে।

ইসি সচিব জানান, কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে না নির্বাচন কমিশন। তবে এই ইভিএমগুলো কী করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া কমিশন ছয় বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের জন্য একটি ব্যবস্থা চালু করার কথাও বিবেচনা করছে বলে জানান তিনি।

তার ভাষ্য, আমরা ছয় বছর বয়স থেকেই নিবন্ধনের তথ্য সংগ্রহের কথা ভাবছি। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময় শিশুদের সম্পর্কে যে তথ্য দেওয়া হয়, তা ব্যবহার করে একটি তথ্যভাণ্ডার তৈরির পরিকল্পনা করছি। এ ব্যবস্থার মাধ্যমে শিশুদের তথ্য আগেভাগেই সংগ্রহ ও সংরক্ষণ করা সম্ভব হবে বলে জানান তিনি।

আখতার আহমেদ জানান, দেশে নির্বাচন উপযোগী প্রায় ৪ হাজার ৫০০টি ইউনিয়ন পরিষদের অধিকাংশেই প্রথম দুই ধাপে ভোট গ্রহণের পরিকল্পনা আছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপে নির্বাচনের সংখ্যা তুলনামূলক কম হবে।

ইসি সচিব বলেন, ইউনিয়ন পরিষদগুলোর একটি প্রাথমিক তালিকা যাচাইয়ের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। কোনো আইনি জটিলতা বা সীমানাসংক্রান্ত সমস্যা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে তালিকাটি চূড়ান্ত করার আশা করছে কমিশন।

তিনি আরও জানান, নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ এবং তিন ধরনের ব্যালট পেপার ছাপানোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

ববিতে ইটের রাস্তায় হেঁটে ভালো লাগেনি শিক্ষামন্ত্রীর, সংকট ন…
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রথম ধাপে ২১ জানুয়ারি যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন, ইঙ্গিত…
  • ১৬ নভেম্বর ২০২৬
পাবনায় ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
  • ১৬ নভেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগ…
  • ১৬ নভেম্বর ২০২৬
পরীক্ষার এক ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র প্রিন্টের …
  • ১৬ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950