পিএসসির নতুন সদস্যদের শপথ রবিবার

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৬ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০৪ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ছবি

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নতুন সাত সদস্যের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। এদিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) এক কর্মকর্তা জানান, ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। আগামী ২ মার্চ (রোববার) নতুন সদস্যদের শপত গ্রহণ অনুষ্ঠিত হবে।’

এর আগে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে সাতটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সাতজনকে পিএসসির সদস্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

নতুন নিয়োগ পাওয়া সাত সদস্য হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শরিফ উদ্দিন, ড. ফেরদৌস আরফিনা ওসমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহনাজ সরকার, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ চৌধুরী, স্বাস্থ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম ফরহাদ উদ্দিন, ব্রি: জেনারেল (অবঃ) আনোয়ারুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন।

ট্যাগ: পিএসসি
বন্ধুদের মারধরের ২ দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে
  • ১৭ অক্টোবর ২০২৬
বিনা মূল্যে ইন্টার্নশিপ করুন ইউএনডিপিতে, থাকছে মাসিক ভাতা-ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে আগুন: টুপটুপ রিসোর্টের ইনচার্জ আটক
  • ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা
  • ১৭ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীর ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইন…
  • ১৭ অক্টোবর ২০২৬