কক্সবাজারে আগুন: টুপটুপ রিসোর্টের ইনচার্জ আটক

১৭ অক্টোবর ২০২৬, ০৮:১১ PM
মোহাম্মদ সুমন

মোহাম্মদ সুমন © ফাইল ফটো

কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ইনচার্জ মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ।  শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। তিনি জানান, আটক সুমনকে থানায় নেওয়া হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে শনিবার সকালে রিসোর্টটিতে আগুন লাগার ঘটনায় একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত অবস্থায় আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে রিসোর্টের মালিক নিয়াজ মোরশেদ ও তানভীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম
  • ২৯ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্…
  • ২৯ নভেম্বর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের সৎ মা গ্রেপ্তার
  • ২৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৫ কর্মকর্তার বিরুদ্…
  • ২৯ নভেম্বর ২০২৬
আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
  • ২৯ নভেম্বর ২০২৬
বিইউবিটি ডিনস কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ ও সিএসএআ…
  • ২৯ নভেম্বর ২০২৬