৪৭তম বিসিএসে যত আবেদন পড়ল

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৭তম বিসিএসের আবেদনগ্রহণ চলছে। ইতোমধ্যে দুই লাখের বেশি প্রার্থী অনলাইনে আবেদন করেছেন।আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, ‘আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত ৪৭তম বিসিএসে দুই লাখ ১২ হাজার ৭০৬ জন আবেদন করেছেন। আবেদন সংখ্যা আরও বাড়বে।’

এদিকে আগামী জুন মাসে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হতে পারে। পিএসসি জানিয়েছে, প্রতিটি বিসিএসের জন্য পৃথক পৃথক রোডম্যাপ তৈরি করা হচ্ছে। ৪৭তম বিসিএসের রোডম্যাপ অনুযায়ী জুন মাসে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে পরীক্ষার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: ইনস্ট্রাক্টর নিয়োগের ফল নিয়ে অসন্তোষ, পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়ার দাবি

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা জানান, ‘সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষাও মে মাসে আয়োজনের বিষয়ে ভাবা হচ্ছে। এজন্য ৪৭তম বিসিএসের প্রিলি পরীক্ষা জুনে আয়োজন করা হতে পারে।’

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। ৪৭তম বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

এ বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬