ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

১৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ PM
ফুলপুর গোলচত্বর এলাকায় মানববন্ধন

ফুলপুর গোলচত্বর এলাকায় মানববন্ধন © সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নে সার ডিলার নিয়োগ নিয়ে আপত্তি তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিয়োগ বাতিল করে প্রকৃত ব্যবসায়ীকে ডিলার নিয়োগের দাবিতে শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফুলপুর গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অভিযোগ, প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে মেসার্স সাদিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেনকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে আওয়ামী লীগের কর্মী হিসেবেও উল্লেখ করেন আন্দোলনকারীরা। এ নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বাতিলের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে প্রকৃত ব্যবসায়ী ও কৃষকদের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। তাদের দাবি, সাখাওয়াত হোসেনের ডিলারশিপ বাতিল করে যোগ্য ব্যবসায়ীকে নিয়োগ দিতে হবে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহবান

কর্মসূচিতে বক্তব্য দেন শাহ সালাহ উদ্দিন, আব্দুর রহমান, সাইদুল ইসলাম, আব্দুস সালাম, মাহবুবুর রহমান, আলী আজগরসহ অন্যরা।

আয়োজকদের দাবি, সম্প্রতি ইউনিয়ন পর্যায়ে সার ডিলার নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে ভাইটকান্দি ইউনিয়নে মেসার্স সাদিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেনকে নিয়োগ দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে নিয়োগ বাতিলের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে সাখাওয়াত হোসেন ও সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ওসমান হাদিকে গুলির পর অস্ত্রটি নেন ইশরাক, যে কারণে নেই হলফন…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ২০ ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবে…
  • ১৭ অক্টোবর ২০২৬