তিন ধাপে হবে রেলওয়ের উপ-সহকারী নিয়োগ পরীক্ষা

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ছবি

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি চাকরি (প্রার্থীর প্রাক্-পরিচয় যাচাই) বিধিমালা ২০২৫  খসড়া চূড়ান্ত করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন। এই বিধিমালাটি পরীক্ষার্থীবান্ধব করা হয়েছে। ফলে সুপারিশকৃত প্রার্থীদের হয়রানি বন্ধ হবে বলে আশা করা হচ্ছে এবং বৈষম্য নিরসনে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে। খসড়া বিধিতে  সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয় কোন কোন পরিস্থিতিতে একজন প্রার্থীকে সরকারি চাকরির জন্য অনুপযুক্ত ঘোষণা করা যাবে।অনুপযুক্ত প্রার্থীকে কেন অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে তা প্রার্থীকে অবগত করার প্রস্তাব দেওয়া হয়েছে। অনুপযুক্ত ঘোষিত ব্যক্তি পুনঃবিবেচনার জন্য আবেদন করার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।নিয়োগকারী কর্তৃপক্ষ চাইলে অনুপযুক্ত প্রার্থীর বিষয়ে পুনঃতদন্ত করার এখতিয়ার প্রদান করা হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘সরকারি চাকরি আইন ২০১৮ এর অধীন একটি বিধিমালা হিসেবে সকল শ্রেণির সরকারি কর্মচারীর জন্য এটি জারি করার জন্য সুপারিশ করা হয়েছে। উক্ত বিধি জারি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সার্বিক বিবেচনা করবে।  বিসিএসসহ সকল সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এই বিধি প্রয়োজ্য। তাছাড়া নন-ক্যাডার বিধিমালা-২০২৩ সংশোধনের বিষয়ে কমিশন নীতিগতভাবে সম্মত হয়েছে। পরবর্তী মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।উল্লেখ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।পরীক্ষাটি তিনটি ধাপে সম্পন্ন হবে-প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা।’

চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬