চেয়ারম্যানের পর পদত্যাগ করলেন পিএসসির ১২ সদস্য

০৮ অক্টোবর ২০২৪, ০৫:৫২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের পর পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির আরও ১২ সদস্য। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে পিএসসি সচিবের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। 

পিএসসি সূত্রে জানা গেছে, চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের পাশাপাশি আরও ১২ সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দুইজন সদস্য এখনও জমা দেননি।

১২ সদস্যরা হলেন,  ফয়েজ আহম্মদ, ও এন সিদ্দিকা খানম, অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা, জাহিদুর রশিদ, অধ্যাপক ড. মুবিনা খোন্দকার, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, কে এম আলী আজম, মো. খলিলুর রহমান, অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, মো. মাকছুদুর রহমান, ড. মোছাম্মৎ নাজমানারা খাতুন ও অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

সদস্যদের মধ্যে হেলালুদ্দিন আহমদ ও মোহা. শফিকুল ইসলাম এখনো পদত্যাগপত্র জমা দেননি।

এর আগে গত শনিবার (৫ অক্টোবর) পিএসসি সংস্কার নিয়ে করার কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরি প্রত্যাশীদের চাকরির পরীক্ষাগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।

জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬
খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য
  • ১৯ আগস্ট ২০২৬
গাজীপুর জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬
ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
  • ১৯ আগস্ট ২০২৬