১৩ বছর পর ভাইভার ডাক পাওয়া দেবদাসের ফল নিয়ে যা জানাল পিএসসি

০২ অক্টোবর ২০২৪, ১১:০৪ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

২০০৯ সালে ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন দেবদাস বিশ্বাস। ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কেটে গেছে দীর্ঘ ১৩ বছর। তবুও ভাইভার জন্য ডাক পাননি তিনি। ক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন দেবদাস বিশ্বাস। দীর্ঘ আইনি লড়াই শেষে দেবদাসের মৌখিক পরীক্ষা আয়োজনে পিএসসিকে নির্দেশ দেন আদালত। তবে তিনি ভাইভায় পাস করেননি।

বুধবার (২ অক্টোবর) পিএসসির একজন কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দেবদাস ভাইভায় পাস করেননি। দেবদাসের পরীক্ষা ভালো হয়েছিল না বলেও জানান তিনি। 

ওই কর্মকর্তা আরও বলেন, কোনো প্রার্থী যদি পরীক্ষায় পাস করেন, তা প্রকাশ করা হয়। পাস না করলে কিছু জানানো হয় না। সেক্ষেত্রে দেবদাস পাস না করায় তার ফলাফল প্রকাশ করা হয়নি। পাস না করলে প্রার্থীকে আর অবহিত করা হয় না।

পিএসসির আইন অনুসারে যে প্রার্থী পাস করেন, তাঁর নাম বা রোল নম্বর পিএসসির ওয়েবসাইটে বা মুঠোফোনে মেসেজের মাধ্যমে জানানো হয়। 

এর আগে, ২০০৯ সালে ২৯তম বিসিএসে আবেদন করেছিলেন দেবদাস বিশ্বাস। এরপর প্রিলিমিনারি পরীক্ষা হয়। ২০১০ সালের জানুয়ারিতে ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণও হয়েছিলেন। কিন্তু ২০১০ সালে মৌখিক পরীক্ষার সময় টাকা জমা দেওয়ার রসিদ সঙ্গে না আনায় বাতিল হয় তাঁর মৌখিক পরীক্ষা। এরপর একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে মোট ৭ হাজার ২১৭ জন প্রার্থী উত্তীর্ণ হন। 

এরপর ওই বছরের ১৭ আগস্ট থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও সেসময় ডাক পাননি দেবদাস। এ বিষয়ে ২০১১ সালে আদালতে রিট করেন তিনি। দীর্ঘ প্রায় ১৩ বছর পর আইনি লড়াই শেষে আবার পিএসসিতে মৌখিক পরীক্ষার জন্য ডাক পেয়েছিলেন তিনি।

বিয়ের প্রথম বছরে পুরুষের পাঁচ কাজ করা জরুরি
  • ১১ মে ২০২৬
সম্পর্কের বিচ্ছেদ, ছাত্রী হোস্টেলের সামনে প্রেমিকের বিষপান
  • ১১ মে ২০২৬
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১ মে ২০২৬
মা দিবসে ছেলের হাতে মা খুন
  • ১০ মে ২০২৬
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব-ট্যা…
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9