ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৮ অক্টোবর ২০২৬, ০১:১২ PM
গ্রেপ্তার মমিনুল ইসলাম (মাঝে)

গ্রেপ্তার মমিনুল ইসলাম (মাঝে) © সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মমিনুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শরিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বাগভান্ডার এলাকার সোনাতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মমিনুল ইসলাম ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

রবিবার (১৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্ম ও প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। কখনো মাদক মামলায়, আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করতেন। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলাও রয়েছে।

সম্প্রতি ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মান…
  • ১৮ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
  • ১৮ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
  • ১৮ অক্টোবর ২০২৬
ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষক নেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আবেদন শেষ ১ নভেম্বর
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে…
  • ১৮ অক্টোবর ২০২৬