জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

১৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ PM
জবির বাসে আগুন

জবির বাসে আগুন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী পরিবহনকারী ‘নোঙর’ বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

রবিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ডেমরার একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা অবস্থায় বাসটিতে আগুন লাগে। 

বিষয়টি নিশ্চিত করে বাস কমিটির সাধারণ সম্পাদক তানজিল মিয়া বলেন, ‘বাসটি মেরামতের জন্য ডেমরার একটি গ্যারেজে দেওয়া হয়েছিল। সেখানে বাসটির পাশে একটি গাড়িতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো আহত বা হতাহতের ঘটনা ঘটেনি।

পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল
  • ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
  • ১৮ অক্টোবর ২০২৬
এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
  • ১৮ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
  • ১৮ অক্টোবর ২০২৬
ষষ্ঠ দিনেও তালাবদ্ধ জামালপুর নার্সিং কলেজ, বন্ধ ক্লাস-প্র্য…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬