কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

১৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরাশা (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) সকালে চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কের ৮১ মিটার সেতু-সংলগ্ন তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরাশা উলিপুর উপজেলার মাঝিপাড়া, উত্তর আঠারো পাইকা, মন্ডলের হাট এলাকার বাসিন্দা পেমান্দ দাশ পরবার ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সকালে মাছ কেনার উদ্দেশ্যে তিনি মোটরসাইকেল যোগে সুন্দরগঞ্জ হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চিলমারী-হরিপুর সড়কের ৮১ মিটার সেতু-সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আরও পড়ুন: পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নয়ন কুমার বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল
  • ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
  • ১৮ অক্টোবর ২০২৬
এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
  • ১৮ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
  • ১৮ অক্টোবর ২০২৬
ষষ্ঠ দিনেও তালাবদ্ধ জামালপুর নার্সিং কলেজ, বন্ধ ক্লাস-প্র্য…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬