পিএসসি’র বিশেষ সভায় যে সিদ্ধান্ত হলো

২৯ আগস্ট ২০২৪, ০৭:০১ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

চাকরিপ্রার্থীদের নানা দাবির বিষয়ে আলোচনা করতে বিশেষ সভা ডেকেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি) গতকাল বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থীদের দাবিগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নন-ক্যাডারের চাকরিপ্রার্থীদের নানা দাবি নিয়ে বিশেষ সভায় আলোচনা হয়েছে। প্রার্থীদের দাবিগুলো মন্ত্রণালয়কে জানানোর সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে সেটি পিএসসি বাস্তবায়ন করবে।

ওই কর্মকর্তা আরও বলেন, পিএসসি’র সবকিছুই আইন দ্বারা পরিচালিত হয়। এ আইনের বাইরে গিয়ে পিএসসি’র কাজ করার সুযোগ নেই। বিষয়টি বার বার প্রার্থীদের বোঝানোর পরও তারা আন্দোলন করছেন। তাদের আন্দোলনের ফলে পিএসসি তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এতে অন্যান্য বিসিএস এবং নন-ক্যাডারের প্রার্থীদের ক্ষতি হচ্ছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই একাধিক বিসিএসের ক্যাডার, নন-ক্যাডারের প্রার্থীরা পিএসসি’র সামনে আন্দোলন করে আসছেন। আন্দোলনকারীদের সঙ্গে একাধিকবার আলোচনা করে তাদের দাবি শুনেছে পিএসসি। এরপরও লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রার্থীরা।

বিভাগীয় ৭ শহরে নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন অভিজ্ঞতা ছা…
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতি পাঁচজনে ৪ জনই ভুগছেন মেরুদণ্ডের ব্যথায়
  • ১৮ অক্টোবর ২০২৬
বড় জয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখল ভারত
  • ১৮ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আহমাদুল্লাহ
  • ১৮ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল কত তারিখে, জানা যাবে আগামী সপ্তাহের শুরুতে
  • ১৮ অক্টোবর ২০২৬