বড় জয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখল ভারত

১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ PM
ভারত-মালদ্বীপ ম্যাচ

ভারত-মালদ্বীপ ম্যাচ © সংগৃহীত

ম্যাচ ঘড়ির প্রথম মিনিট যেতেই মালদ্বীপের জাল কাঁপাল ভারত। দলটির গোলের এই ধারা চলল শেষ বাঁশি বাজা অব্দি। আইএইচএফ নেশনস ট্রফিতে বড় জয়েই টুর্নামেন্ট শুরু করল ভারত।

রোববার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়াম দিনের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৪০-৮ ব্যবধানে হারায় ভারত। নারী হ্যান্ডবলের এই ম্যাচের প্রথমার্ধে ২০-২ গোলে এগিয়ে ছিল ভারত। পরের অর্ধে আরও ২০ বার তারা খুঁজে নেয় মালদ্বীপের জাল। মালদ্বীপের মেয়েরা এই অর্ধে অবশ্য প্রথমার্ধের তুলনায় ৬ গোল বেশি দেয়। যদিও তা বড় ব্যবধানের পরাজয় রুখতে পারেনি।

মালদ্বীপের বিপক্ষে দারুণ জয়ে ম্যাচ সেরা হন ভারতের দেবী জাগরিতি। খেলা শেষে তিনি বলেন, 'প্রথম ম্যাচ জয় সব সময়ই অত্যন্ত আনন্দের।' আগামীকাল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে জাগরিতি বলেন, 'বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, তাদের খেলা আমরা দেখেছি, তবে আমরাও প্রস্তুত। আমাদের লক্ষ্য ট্রফি নিয়েই বাড়ি ফেরা।'

এর আগে দিনের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা জেতে ৩৩-২০ গোলে। 

আগামী সোমবার (১৯ অক্টোবর) টুর্নামেন্টে ম্যাচ রয়েছে দুটি। দুপুর ২টায় নেপাল খেলবে মালদ্বীপের বিপক্ষে। আর সাড়ে ৪টায় স্বাগতিক মেয়েদের প্রতিপক্ষ ভারত।

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে,…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য ১৯০০ কিলোমিটার পাড়ি , পরে জা…
  • ১৮ অক্টোবর ২০২৬
নেপালকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের
  • ১৮ অক্টোবর ২০২৬
এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্…
  • ১৮ অক্টোবর ২০২৬