পাঁচ শ্রেণির পাঠ্যবইয়ের মূল্যায়ন চূড়ান্ত, থাকছে জিয়াউর রহমানের প্রবন্ধ-খালেদার অবদান

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ PM
জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও এনসিটিবির লোগো

জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও এনসিটিবির লোগো © টিডিসি সম্পাদিত

২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক-মাধ্যমিকের চতুর্থ থেকে নবম শ্রেণির মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। দুই শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক একটি প্রবন্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা। 

আজ বুধবার এনসিটিবির প্রাথমিক ও মাধ্যমিক শাখার কয়েকজন গবেষণা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। দ্য ডেইলি ক্যাম্পাসকে তারা বলেন, ‘জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক একটি প্রবন্ধ এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার ভূমিকা পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে, এ বিষয়ে আমাদের সম্পাদনার কাজ চলমান রয়েছে।’

অষ্টম এবং নবম শ্রেণির পাঠ্যবইয়ে নব্বইয়ের গণঅভ্যুত্থানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা যুক্ত করা হচ্ছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে ৭ নভেম্বরের ‘সিপাহি-জনতার বিপ্লব’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নবম শ্রেণির বাংলা বইয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক একটি প্রবন্ধও যুক্ত হচ্ছে।

জানা গেছে, সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) এ মূল্যায়ন কাঠামো ও নতুন পাঠ্য বিষয় যুক্ত করার অনুমোদন দিয়েছে। এর অংশ হিসেবে ষষ্ঠ থেকে নবমের চার শ্রেণির ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বইটি যুগোপযোগী করা হবে। 

ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ে ‘তৃতীয় ভাষা’ শিরোনামে নতুন প্রবন্ধ যুক্ত করা হচ্ছে। একই শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে সাত বীরশ্রেষ্ঠের জীবন ও কর্ম অন্তর্ভুক্ত করা হবে। অষ্টম শ্রেণির বাংলা বইয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন ব্রিগেড ফোর্সের বিষয় যুক্ত হচ্ছে। 

আরও পড়ুন: পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আনাসের গল্প-জীবনী

এনসিটিবি সূত্র বলছে, অষ্টম এবং নবম শ্রেণির পাঠ্যবইয়ে নব্বইয়ের গণঅভ্যুত্থানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা যুক্ত করা হচ্ছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে ৭ নভেম্বরের ‘সিপাহি-জনতার বিপ্লব’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নবম শ্রেণির বাংলা বইয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক একটি প্রবন্ধ যুক্ত হচ্ছে।

এ ছাড়াও প্রথমবারের মতো প্রাথমিকের চতুর্থ শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শাহারিয়ার খান আনাসের ‘শহিদ আনাসের কথা’ নামে একটি পাঠ। ইতোমধ্যে প্রেসগুলোতেও বইটি ছাপা শুরু হয়েছে। পাঠটিতে শহীদ আনাসের জন্ম, বেড়ে ওঠা, দেশভাবনা, স্বপ্ন, ব্যক্তিত্ব ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার চিন্তা-ভাবনাসহ তার চিঠি গদ্য হিসেবে একটি গল্প আকারে পাঠটিতে থাকছে। এতে প্রাথমিকের শিক্ষার্থীরা শহীদ আনাস সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে বলে জানান সংশ্লিষ্টরা।

সরকারের বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দায়িত্বে থাকা এনসিটিবি সূত্রে জানা গেছে, আসন্ন নতুন শিক্ষাবর্ষে প্রায় ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৯০ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৩২৮ টাকা।

এবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য মোট ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি বই ছাপানো হবে। ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ৩ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৪০০ কপি এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য মোট প্রায় ১৮ কোটি বই ছাপানো হবে। এর মধ্যে নবম শ্রেণির জন্য সবচেয়ে বেশি ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি বই রয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য থাকবে ৯ হাজার ৪ কপি ব্রেইল বই। 

আরও জানা যায়, ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন করে চারটি বিষয় যুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘আমাদের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘কারিগরি শিক্ষা’ বিষয়ের বই ছাপা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরের জুন থেকে পর্যায়ক্রমে দরপত্র আহ্বান করা হয়েছে। প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ের বেশির ভাগ প্রক্রিয়া শেষ হয়েছে।

মাস্টারপ্ল্যান চূড়ান্তের আগে উন্নয়নকাজ বন্ধের দাবিতে জাবিতে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কী আছে সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির খসড়া প্রজ্ঞাপনে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ক্রিকেটারদের বড় সুসংবাদ দিল বিসিবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে তথ্য গোপন করছেন খলনায়ক ডন:…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9