৪৬তম বিসিএস পরীক্ষা স্থগিত, বিজ্ঞপ্তি দিয়ে জানাল পিএসসি

২৫ আগস্ট ২০২৪, ০৪:০৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) © ফাইল ছবি

দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ আগস্ট ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। তারিখ পরে জানানো হবে।

এর আগে গত ২৯ জুলাই কমিশনের সাধারণ সভায় প্রশ্ন মডারেশন, চলমান পরিস্থিতি ও আরও কিছু কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। যা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা ছিল।

উল্লেখ্য, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৮ আগস্ট শুরু হওয়ার কথা ছিল। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী। এ বিসিএসে তিন হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। 

সহকারী সার্জন এক হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

দুপুরে মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৫ মার্চ ২০২৬
ট্রেনে ঈদ যাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের ফিরতি টিকিট
  • ১৫ মার্চ ২০২৬
শাহ পরীর দ্বীপের স্বপ্নের সড়ক এখন মৃত্যুকূপ
  • ১৫ মার্চ ২০২৬
ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু
  • ১৫ মার্চ ২০২৬
ফের ফেনীতে মধ্যরাতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
  • ১৫ মার্চ ২০২৬
ইবির আবাসিক হল বন্ধ হচ্ছে আজ
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081