সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের মৃত্যু, সেই আসামির জামিন

১৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ PM
প্রধান শিক্ষক রনজিলা পারভীন

প্রধান শিক্ষক রনজিলা পারভীন © সংগৃহীত

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামের এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। 

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার এ তথ্য জানান। 

আইনজীবী মেহেদী হাসান বলেন, মামলায় পুলিশের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত আসামি রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। আসামির জামিনের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা মুচলেকা ধার্য করা হয়েছে। এই আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি শিগগির কারামুক্ত হবেন বলে আশা এই আইনজীবীর। 

গত ২৯ আগস্ট ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রাস্তায় পড়ে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিলা (৫৬)। 

চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন তিনি। ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিলার হাতে থাকা ব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় রনজিলার স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

সারা দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে শপআপ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: বিএনপি নেতা …
  • ১৮ অক্টোবর ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
  • ১৮ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
  • ১৮ অক্টোবর ২০২৬
অবশেষে মাঠে ফেরার অনুমতি পেলেন রিজওয়ান
  • ১৮ অক্টোবর ২০২৬