আইন মন্ত্রণালয়ের মতামত পেয়েছে পিএসসি, জুনিয়র ইন্সট্রাক্টরদের ফল কবে?

২০ আগস্ট ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের ফল প্রকাশের ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের মতামত পেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ‘ইতিবাচক’ মতামত পাওয়ায় দ্রুত জুনিয়র ইন্সট্রাক্টরদের নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ আগস্ট) পিএসসি’র একটি দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের ফল প্রকাশে আইন মন্ত্রণালয়ের ইতিবাচক মন্তব্য পাওয়া গেছে। আগামী সপ্তাহে এ নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের ক্ষেত্রে নতুন কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। এজন্য প্রার্থীদের তথ্য চাওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবারে (২২ আগস্ট) মধ্যে প্রার্থীদের তথ্য পাঠাতে বলা হয়েছে। এরপর দুই/তিনদিন কাগজপত্র যাচাই এবং ফল প্রকাশের প্রস্তুতি নিতে সময় লাগবে। আশা করছি আগামী মঙ্গলবারের পর এ নিয়োগের ফল প্রকাশ করা সম্ভব হবে। 

এর আগে গত ৪ ফেব্রুয়ারি থেকে জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরু হয়। কয়েক ধাপে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষা গত ২৭ মে শেষ হয়েছে।

জানা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে ৪৪ ক্যাটাগরিতে ৩ হাজার ২০০ জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। এজন্য ৭ হাজার ৪০০ প্রার্থীর কাছে ২০২৩ সালের মে মাসে কাগজপত্র জমা নেয় পিএসসি। প্রথম দুই ধাপে প্রায় ৫ হাজার ৮০০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। শেষ ধাপে এক হাজার ৬০০ প্রার্থীর ভাইভা নিয়েছে পিএসসি।

 

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে,…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য ১৯০০ কিলোমিটার পাড়ি , পরে জা…
  • ১৮ অক্টোবর ২০২৬
নেপালকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের
  • ১৮ অক্টোবর ২০২৬
এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্…
  • ১৮ অক্টোবর ২০২৬