নেপালকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের

১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ PM
নেপালকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের

নেপালকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের © সংগৃহীত

২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের পর আত্মবিশ্বাসে চিড় ধরেছিল বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের। সেই পরাজয়ের গ্লানি থেকে অনেকটাই স্বস্তি মিলেছে। এবার ঘরের মাঠে জয়ের হাসি দিয়ে আন্তর্জাতিক অভিযান শুরু করেছে বাংলাদেশ।

রবিবার (১৮ অক্টোবর) শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে হারায় স্বাগতিকরা।

শুরু থেকেই আক্রমণে ধার ছিল বাংলাদেশের। প্রথমার্ধে নেপাল কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও স্বাগতিকদের সঙ্গে পেরে ওঠেনি। প্রথমার্ধ শেষে ১৩-৯ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়ে ১৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ কোচ আনা আলোনসোর দল।

বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান আলপনা আক্তার। একাই ৭ গোল করে ম্যাচসেরা হয়েছেন তিনি। আলপনার পাশাপাশি বাংলাদেশের আক্রমণে কার্যকর ছিলেন মিষ্টি খাতুন ও শ্যামলী মিঞ্জ। দুজনই করেছেন ৬টি করে গোল। অধিনায়ক ইসমেতারা নিশি ৫টি, সায়মা জান্নাত সীমা ৪টি এবং মাসুদা আক্তার দুটি গোল করেছেন। পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা করেছেন একটি করে গোল।

চার দলের এই প্রতিযোগিতা হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। বড় জয় দিয়ে শুরু করায় ফাইনালে ওঠার লড়াইয়ে আত্মবিশ্বাস নিয়ে এগোতে পারবে বাংলাদেশ। আগামী সোমবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬