শিক্ষা প্রকৌশলরের তিন ক্যাটাগরির মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

১২ জুন ২০২৪, ০৪:৪১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৯ম থেকে ১২তম গ্রেডের তিন ক্যাটাগরির মৌখিক পরীক্ষা আগামী ১ জুলাই থেকে শুরু হবে। যা চলবে ৭ জুলাই পর্যন্ত।

বুধবার (১২ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), উপ সহকারী প্রকৌশলী (যন্ত্র) এবং এস্টিমেটর পদে নিয়োগের মৌখিক পরীক্ষা ১ জুলাই থেকে শুরু হবে। ড্রাফটসম্যান এবং সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এই দুই ক্যাটাগরির প্রার্থীদের মৌখিক পরীক্ষা দেরিতে শুরু করা হবে।

প্রসঙ্গত,২০২৩ সালের ফেব্রুয়ারিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), উপ সহকারী প্রকৌশলী (যন্ত্র), ড্রাফটসম্যান ও এস্টিমেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৯৫৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা দীর্ঘদিন ধরে শুরু না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা। অবশেষে দুটি ক্যাটাগরি বাদ দিয়ে তিন ক্যাটাগরির মৌখিক পরীক্ষা শুরুর পরিকল্পনা করেছে সাংবিধানিক সংস্থাটি।

 
অধিদপ্তরের চিঠি-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগ বোর্ড ও ফলাফল শ…
  • ২০ আগস্ট ২০২৬
১৩৯ বছরে যা পারেনি কেউ, বাংলাদেশের সামনে এবার সেই সুযোগ
  • ২০ আগস্ট ২০২৬
প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হ…
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে কে কত ভোট পেলেন?
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হয়েই প্রথমে জামায়াত আমিরের সঙ্গে কোলাকুলি করলেন…
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে আসেননি রুমিন ফারহানাসহ ৩ এমপি
  • ২০ আগস্ট ২০২৬