চলন্ত ট্রেনের ছাদ থেকে ভিডিও ধারণ, নিচে পড়ে গুরুতর আহত দশম শ্রেণির শিক্ষার্থী

১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪১ AM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪১ AM
আহত শিক্ষার্থী

আহত শিক্ষার্থী © সংগৃহীত

চুয়াডাঙ্গায় লালন সাঁইয়ের মেলায় যাওয়ার পথে চলন্ত ট্রেনের ছাদে উঠে ভিডিও ধারণ করতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়েছে নাঈম হোসেন (১৭) নামে এক স্কুলশিক্ষার্থী। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও রেল পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরে নাঈমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত নাঈম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ভগীরথপুর গ্রামের খালপাড়ার বাসিন্দা শেরেগুল আলীর ছেলে। সে স্থানীয় ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার কয়েকজন বন্ধুর সঙ্গে লালন সাঁইয়ের মেলায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় নাঈম। পরে তারা চুয়াডাঙ্গা থেকে মহানন্দা ট্রেনে যাত্রা করে। একপর্যায়ে নাঈম ও তার বন্ধুরা চলন্ত ট্রেনের ছাদে উঠে ভিডিও ধারণ করতে থাকে। ট্রেনটি চুয়াডাঙ্গা রেলস্টেশনের কিছুটা দূরে পৌঁছালে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যায় নাঈম। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন ও রেল পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে তার শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।



রাতভর নাটক, সকালে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি
  • ১৯ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আজ থেকে এই গল্প শেষ’ লেখা ছিল দেয়ালে—কক্ষে মিলল নারী ও দুই…
  • ১৯ অক্টোবর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদ থেকে ভিডিও ধারণ, নিচে পড়ে গুরুতর আহত দশম …
  • ১৯ অক্টোবর ২০২৬
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬