২৪২২ জন নার্স নিয়োগের লিখিত পরীক্ষার ফল হতে পারে আগামী সপ্তাহে

২৩ মে ২০২৪, ১০:০৪ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM
নার্স নিয়োগ

নার্স নিয়োগ © ফাইল ফটো

সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা নার্স পদে ২ হাজার ৪২২ জন নিয়োগের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে খাতা মূল্যায়ন ও স্ক্রিনিংয়ের কাজ শেষ হয়েছে।

সরকারি কর্ম কমিশনের একাধিক দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা জানান, সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়েছে। খাতা স্ক্রিনিং শেষে ফল তৈরির জন্য আইটি শাখায় পাঠানো হয়েছে। ফল তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

জানা গেছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে ২ হাজার ৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরে ৫৫ জন ডিপ্লোমা নার্স নিয়োগের বিজ্ঞপ্তি গত বছরের জানুয়ারি মাসে প্রকাশিত হয়। এতে  আবেদন করেছিলেন ৮ হাজার ৮৩৭ জন। দীর্ঘদিন ধরে পরীক্ষার ফল প্রকাশিত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই …
  • ২০ আগস্ট ২০২৬
তামিম ইকবালকে চ্যালেঞ্জ করলেন আসিফ
  • ২০ আগস্ট ২০২৬
চীনের বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের পতাকা ওড়ানোর স…
  • ২০ আগস্ট ২০২৬
ইসলামের দৃষ্টিতে খেলাধুলার মূলনীতি নিয়ে যা বললেন ড. আবু ইউছ…
  • ২০ আগস্ট ২০২৬
সুবিধাবঞ্চিতদের শিক্ষালয়ে শিক্ষার নতুন উদ্যম
  • ২০ আগস্ট ২০২৬
বিএড স্কেলের শর্ত শিথিল করে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের …
  • ২০ আগস্ট ২০২৬