৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা কবে—জানাল পিএসসি

১৫ মে ২০২৪, ০৬:৩৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী আগস্ট মাসে শুরু হবে। আগস্টের শুরুতেই লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে। গত ৯ মে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে আমরা আগস্টের শুরুর দিকে পরীক্ষা নিতে চাই।

এর আগে, গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা হয়।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।

এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
কাল ঢাকার যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল 
  • ২০ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ছাত্রদল নেতা সোহেলের নেতৃত…
  • ২০ আগস্ট ২০২৬
জাতীয়তাবাদী দলের অকুতোভয় সিপাহসালার: রাজনীতিবিদ রুহুল কবির …
  • ২০ আগস্ট ২০২৬
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি , পদ ১১৩,…
  • ২০ আগস্ট ২০২৬
শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে ডাকসুর কার্যনির্বাহী সভায় ২…
  • ২০ আগস্ট ২০২৬