সকালে ব্রাশ করার আগে পানি পান, নাকি চা-নাস্তা কোনটা স্বাস্থ্যকর

১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ AM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © এআই সম্পাদিত

আমাদের অনেকেরই সকালে ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে বা ব্রাশ না করেই নাস্তা করার একটি পুরোনো অভ্যাস রয়েছে। আবার কেউ কেউ চোখ মুছতে মুছতেই বিছানায় বসে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে পছন্দ করেন। কিন্তু প্রশ্ন হলো সকালে ব্রাশ করার আগে পানি, চা বা নাস্তা গ্রহণ করা কতটা স্বাস্থ্যকর? এ বিষয়ে ডেন্টাল সার্জন ও মেডিকেল সায়েন্স কী বলছে?

চিকিৎসাবিজ্ঞানীদের মতে, ব্রাশ করার আগে কোনো খাবার গ্রহণ করা স্বাস্থ্যকর নয়। কারণ আগের রাতে আমরা অনেকেই খাবার খাওয়ার পর ব্রাশ না করেই ঘুমাতে যায়। তাই সকালে দাঁত পরিষ্কার না করেই যদি কেউ খাবার গ্রহণ করেন, তবে মুখে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটতে পারে, যা দাঁতের দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। পরবর্তীতে টক, মিষ্টি ও ফলমূল খাবারগুলি দাঁতের এনামেল ক্ষয় করার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। 

তবে, এক্ষেত্রে পানি পান করা ব্যতিক্রম। ঘুম থেকে ওঠার পর মুখের লালার সাথে ব্যাকটেরিয়ার জন্ম হয়। ব্রাশ করার আগে নাস্তা কিংবা চা পান করা ক্ষতিকর হলেও পানি পান করার রয়েছে বিশেষ উপকারিতা। এটি আমাদের পাকস্থলীর জন্য ভালো। এছাড়া এটি শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খালি পেটে পানি পান করলে শরীর থেকে সব টক্সিক বের হয়ে যায়। 

ফলে স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পাওয়া যায়। খালি পেটে পানি পান করলে ক্ষুধার অনুভূতি কম হয়, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে এবং এই অভ্যাসের ফলে মুখের মধ্যে ব্যাকটেরিয়া জমতে বাধা দেয়। এই পানি মুখে কিছুটা ঘুরিয়ে ধুলে দাঁতের উপর জমে থাকা বর্জ্য দূর হয়ে যায় এবং মৌখিক স্বাস্থ্য উন্নত হয়।

আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের মতে, দিনে দুইবার অন্তত ব্রাশ করা উচিত। কিন্তু কখন ব্রাশ করবেন, তা তারা নির্দিষ্ট করে বলেনি। তবে নিয়মিত ব্রাশ করার অভ্যাস গড়ে তুলতে অনেকে প্রতিদিন একই সময়ে ব্রাশ করেন। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে খাবার খেয়ে। ঘুম থেকে উঠেই দাঁত মাজলে দাঁত ভালো থাকে। আবার সকালে উঠেই ব্রাশ করলে মুখে লালা উৎপাদন শুরু হয়। লালা খাবার ভাঙতে সাহায্য করে। পাশাপাশি মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলে।

ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডা. হিজবুল্লাহ বাশার সরকারের মতে, ২৪ ঘণ্টায় দুইবার এবং সর্বোচ্চ ২ মিনিট করে ব্রাশ করা সবচেয়ে ভালো, যা দাঁতের ব্যাকটেরিয়াজনিত ক্ষয় রোধ করার পাশাপাশি মাড়ি ভালো রাখতে সাহায্য করে। 

তিনি জানান, সাইট্রাস অ্যাসিডযুক্ত ফল, ফলের জুস বা কার্বোনেটেড ড্রিংকসের মতো অ্যাসিডিক খাবার খাওয়ার পরপরই ব্রাশ না করে ৩০ থেকে ৬০ মিনিট অপেক্ষা করা উচিত, কারণ এ ধরনের খাবার বা পানীয় সাময়িকভাবে দাঁতের বাইরের স্তর এনামেলকে নরম বা দুর্বল করে ফেলতে পারে এবং সঙ্গে সঙ্গে ব্রাশ করলে তা স্থায়ীভাবে ক্ষয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

তাই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে পানি পান করলেও ব্রাশ করার পর নাস্তা বা চা পান করা উচিত।

রাজধানীতে ৩১ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ পুনর্বাসনের অংশ হিসেবে বিএনপি সরকারকে দোষারোপের রা…
  • ১২ নভেম্বর ২০২৬
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ, অন্তত ১ বছর মাঠে…
  • ১২ নভেম্বর ২০২৬
জামায়াত আমিরের পোস্ট শেয়ার করে সামান্তা বললেন—‘জুলাইয়ের নেত…
  • ১২ নভেম্বর ২০২৬
কপ৩১-এ বাংলাদেশের উপকূলের কথা বলতে তুরস্কে বরগুনার মুন্না
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন করা…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950