১৩ দিনে ফল প্রকাশ করে ইতিহাস গড়ল পিএসসি

০৯ মে ২০২৪, ০৪:৪৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার মাত্র ১৩ দিনের মাথায় ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। প্রতিষ্ঠানটির ইতিহাসে বিগত আর কোনো প্রিলিমিনারি ফলাফল এতো অল্প সময়ে দিতে পারেনি প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের ৪৬তম বিসিএসের প্রকাশিত ফল প্রতিষ্ঠানটির জন্য একটা ইতিহাস হয়ে থাকবে।

আগের বিসিএস প্রিলিমিনারির পরীক্ষা প্রকাশিত ফলাফলের সময় বিশ্লেষনে দেখা গেছে, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে ৪৬তম বিসিএসের চেয়ে ৪দিন বেশি সময় লেগেছিল প্রতিষ্ঠানটির। এর আগে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পিএসসি সময় নিয়েছিল ২৬ দিন।

৪৬তম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষা গত শুক্রবার (২৬ এপ্রিল) দেশের ৮ বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছিল। এদিন সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় দুপুর ১২টায়। পরীক্ষা শেষ হওয়ার পর এ বিসিএসের ফল দ্রুতই প্রকাশের বিষয়ে আগেই গণমাধ্যমে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা।

আরো পড়ুন: ৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন

পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত ফল প্রকাশ নিয়ে আভাস দিয়েছিলেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইনও। পরীক্ষার পর দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল কবে প্রকাশ করা হবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে আমরা দ্রুত ফল প্রকাশ করতে চাই।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।

এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

 
দুপুরে মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৫ মার্চ ২০২৬
ট্রেনে ঈদ যাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের ফিরতি টিকিট
  • ১৫ মার্চ ২০২৬
শাহ পরীর দ্বীপের স্বপ্নের সড়ক এখন মৃত্যুকূপ
  • ১৫ মার্চ ২০২৬
ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু
  • ১৫ মার্চ ২০২৬
ফের ফেনীতে মধ্যরাতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
  • ১৫ মার্চ ২০২৬
ইবির আবাসিক হল বন্ধ হচ্ছে আজ
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081