৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন

০৯ মে ২০২৪, ০৩:৪৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ১০ হাজর ৬৩৬ জন প্রার্থী। বৃহস্পতিবার (০৯ মে) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অনুষ্ঠিত বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশিত হয়।

এর আগে, গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা হয়।

আরও পড়ুন: এক ক্লিকে দেখুন ৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল

৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।

এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার মাত্র ১৩ দিনের মাথায় ফলাফল প্রকাশ করেছে পিএসসি। প্রতিষ্ঠানটির ইতিহাসে বিগত আর কোনো প্রিলিমিনারি ফলাফল এতো অল্প সময়ে দিতে পারেনি প্রতিষ্ঠানটি।

আরো পড়ুন: ১৩ দিনে ফল প্রকাশ করে ইতিহাস গড়ল পিএসসি

আগের বিসিএস প্রিলিমিনারির পরীক্ষা প্রকাশিত ফলাফলের সময় বিশ্লেষনে দেখা গেছে, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে ৪৬তম বিসিএসের চেয়ে ৪দিন বেশি সময় লেগেছিল প্রতিষ্ঠানটির। এর আগে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পিএসসি সময় নিয়েছিল ২৬ দিন।

এবার ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ
  • ১১ মে ২০২৬
ফসল তুলে বাজারে নেওয়ার পথে সড়কে প্রাণ গেল ২ কৃষকের
  • ১১ মে ২০২৬
মাস্টার্স শেষপর্ব পরীক্ষা স্থগিতের গুজব, জরুরি বিজ্ঞপ্তি জা…
  • ১১ মে ২০২৬
জয়ের পর ব্যর্থ সাদমানও
  • ১১ মে ২০২৬
গর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের…
  • ১১ মে ২০২৬
দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ জয়
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9