১৪ বছরে এক লাখ ১৫ হাজারের বেশি প্রার্থী নিয়োগের সুপারিশ পিএসসি’র

০৯ মে ২০২৪, ০৯:৪৬ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
সরকারী কর্ম কমিশন

সরকারী কর্ম কমিশন © ফাইল ফটো

গত ১৪ বছরে ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে এক লাখ ১৫ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে নন-ক্যাডারে নিয়োগ সুপারিশ পাওয়া প্রার্থীর সংখ্যাই বেশি।

সম্প্রতি ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে সাংবিধানিক সংস্থাটি। প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৪ বছরে এক লাখ ১৫ হাজার ৯৮৬ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ক্যাডার পদে সুপারিশ পাওয়া কর্মকর্তার সংখ্যা ৪৬ হাজার ৭৪৭ জন। আর নন-ক্যাডারে সুপারিশ পেয়েছেন ৬৯ হাজার ২৩৯ জন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে ১৬ হাজার ৯৮৭ জনকে নিয়োগ সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ক্যাডার পদে সুপারিশ পাওয়া কর্মকর্তার সংখ্যা ১২ হাজার ৭৯৩ জন। আর নন-ক্যাডার পদে সুপারিশ পেয়েছেন ৪ হাজার ১৯৪ জন।

প্রসঙ্গত, চাকরিপ্রত্যাশীদের কাছে এখন অন্যতম আকর্ষণের নাম বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস। চার বছরের স্নাতক ডিগ্রিধারীরা ৩০ বছর বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ পান। ক্ষেত্রবিশেষে এই বয়স ৩২ বছর। ক্যাডার এবং নন-ক্যাডার উভয় পদেই নিয়োগের সুপারিশ করে থাকে সাংবিধানিক সংস্থাটি। প্রার্থীদের ভোগান্তি কমাতে বর্তমানে বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যাও উল্লেখ করে দেওয়া হচ্ছে।

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে ভিডিপি সদস্যের মৃত্যু
  • ১৯ অক্টোবর ২০২৬
১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান
  • ১৯ অক্টোবর ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়ুন জাপানে, আবেদন ৩১ অক্টোবরের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৯ অক্টোবর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চার পদে নতুন মুখ
  • ১৯ অক্টোবর ২০২৬
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজি…
  • ১৯ অক্টোবর ২০২৬