এবার ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই, প্রতি কেন্দ্রে থাকবে ৫ অস্ত্রধারী সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

২২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ PM
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার প্রতিটি কেন্দ্রে কমপক্ষে পাঁচজন অস্ত্রধারী সদস্য মোতায়েন থাকবেন। যা অতীতের জাতীয় নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে মাত্র একজন অস্ত্রধারী পুলিশ সদস্য নিয়োজিত থাকতেন।  এবার ভোটর দিন দুজন পুলিশ ও তিনজন আনসার সদস্য থাকবেন। তবে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে তিনজন পুলিশসহ মোট ছয়জন অস্ত্রধারী সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ১০ জন লাঠিধারী আনসার সদস্য থাকবেন, যাঁদের মধ্যে চারজন নারী।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও শান্তিপূর্ণ। গুরুত্ব দিয়েছেন আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর। প্রথমবারের মতো বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি, ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করা হবে। এ ছাড়া প্রবাসী ও নির্বাচনি দায়িত্ব পালনকারীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। এটি গণতান্ত্রিক বিশ্বের জন্য রোল মডেল হয়ে থাকবে। 

আসন্ন নির্বাচনে রেকর্ড প্রায় নয় লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের সহযোগী হিসেবে বিএনসিসি, গার্লস গাইড ও স্কাউট সদস্যরা মাঠে থাকবেন।  আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দুই পর্বে বাহিনী মোতায়েন করা হবে বলে তিনি জানান। প্রথম পর্ব বর্তমানে চলমান রয়েছে। দ্বিতীয় পর্বে ভোটকেন্দ্রিক নিরাপত্তার জন্য ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিন সব বাহিনীর সদস্যরা বিশেষ দায়িত্বে থাকবেন। তিনি আরও জানান, নির্বাচনি দায়িত্ব পালনে নিয়োজিত কর্মকর্তা ও বাহিনীগুলোকে শতভাগ সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। 

সিআইডি প্রধান তাঁর বক্তব্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও সিআইডির মোট জনবলের মোট ৯০ শতাংশ এই নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করবে বলেও জানান তিনি। 

অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ কাজের জন্য সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপদেষ্টা।

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দিলেন নোবিপ্রবি অধ্যাপক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9