বিসিএসের প্রিলি পরীক্ষা

কয়েক মিনিটের দেরিতে পরীক্ষা দেওয়া হলো না এক কেন্দ্রের ২০ প্রার্থীর

২৬ এপ্রিল ২০২৪, ১২:৪১ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
প্রিলিমিনারি পরীক্ষা

প্রিলিমিনারি পরীক্ষা © সংগৃহীত

দেশের ৮ বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়েছে, যা শেষ হয় দুপুর ১২টায়।

পরীক্ষার্থীরা পিএসসির নির্দেশনা অনুযায়ী সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করেছেন। তাই সকাল সাড়ে ৯টার পর পরীক্ষা কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এ সময়ের মধ্যে কেন্দ্রে যেতে না পারায় ২০ জনের মতো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। ফলে এই বিসিএসের স্বপ্ন শেষ হয়ে গেল এই পরীক্ষার্থীদের। দীর্ঘদিন প্রস্তুতি নেওয়ার পরও বিএসএসের স্বপ্ন ভেঙে যাওয়ায় হাউমাউ করে কান্না শুরু করেন পরীক্ষার্থীরা। এতেও মন গলেনি কেন্দ্রে থাকা দায়িত্বরত কর্মকর্তাদের।

তবে তারা অভিযোগ করেন, পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের কোনোরকম সতর্ক না করেই ঠিক ৯টা ৩০ মিনিটে গেট বন্ধ করে দেওয়া হয়। এর এক মিনিটের মধ্যেই ভেতরে প্রবেশ করতে গেটের সামনে থাকা দায়িত্বরতদের আকুতি-মিনতি করেও লাভ হয়নি। 

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে জানান, আমাদের নিয়মই ছিল ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ বিষয়ে আমরা বারবার বলেছি। তারপরও যদি কোনো শিক্ষার্থী যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে আসতে না পারে, তাহলে আমাদের দৃষ্টিতে সে পরীক্ষার অযোগ্য।

 
সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, শিশুসহ ৯ বাংলাদেশি আটক
  • ২৬ জুন ২০২৬
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী
  • ২৬ জুন ২০২৬
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্…
  • ২৬ জুন ২০২৬
মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে নালিশ ব্রাজিলের
  • ২৬ জুন ২০২৬
দাম আরও কমে দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে আজ সোনা?
  • ২৬ জুন ২০২৬
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
  • ২৬ জুন ২০২৬