বাবর আজমের নতুন মাইলফলক

১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ PM
বাবর আজম

বাবর আজম © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। রবিবার (১৮ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ৪৫ রান করার পথে এই কীর্তি গড়েন তিনি।

এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রান করা পঞ্চম পাকিস্তানি ক্রিকেটার হয়েছেন বাবর। এর আগে, সাবেক তারকা ক্রিকেটার ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খান ও জাভেদ মিয়াদাদ এই মাইলফলক ছুঁয়েছিলেন।

তিন সংস্করণেই ধারাবাহিক পারফরম্যান্সে এই মাইলফলকে পৌঁছান বাবর। ৬৬ টেস্টে তার রান ৪ হাজার ৭৭১। অন্যদিকে ১৪৫ টি-টোয়েন্টিতে ৪ হাজার ৫৯৬ রান করেছেন। এ ছাড়া ওয়ানডেতে তার সংগ্রহ সাড়ে ৬ হাজারের বেশি। তিন সংস্করণ মিলিয়ে ৩২ সেঞ্চুরির পাশাপাশি ১১১টি হাফ-সেঞ্চুরিও স্পর্শ করেছেন বাবর।

এদিকে ম্যাচটিতে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩০৫ রান সংগ্রহ করে দ্য গ্রিন ম্যানরা।

দলের হয়ে সর্বোচ্চ ১০৭ রান করেন সালমান আগা। শ্রীলঙ্কার হয়ে ৪টি উইকেট শিকার করেন ইশান মালিঙ্কা।

জবাবে ২৬৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এতে ৩৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। দলটির হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন রত্নানায়েকে। পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি সর্বোচ্চ তিনটি উইকেট নেন।

বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950