শপথ নিলেন পিএসসির সদস্য অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে

১৮ এপ্রিল ২০২৪, ১২:১২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
পিএসসির নতুন সদস্য অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে শপথ নিয়েছেন

পিএসসির নতুন সদস্য অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে শপথ নিয়েছেন © সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাকে শপথ বাক্য পাঠ করান।

এর আগে গত ১৯ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগের তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। পাঁচ বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে এর আগেই বয়স ৬৫ বছর পূর্ণ হলে তখনই সদস্যপদের মেয়াদ শেষ হবে।

আরো পড়ুন: প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে রোববার 

প্রদীপ কুমার পাণ্ডে  রাজশাহীর বাঘা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এসএসসি, ১৯৯১ সালে  রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ১৯৯৪ সালে  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও ১৯৯৫ সালে একই বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

২০০০ সালের ১৬ জানুয়ারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক হিসেবে অধ্যাপনা শুরু করেন। এর মধ্যে ২০১০ সালে ব্রিটিশ সরকারের বৃত্তি নিয়ে ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী
  • ২৬ জুন ২০২৬
শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ জুন ২০২৬
মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে নালিশ ব্রাজিলের
  • ২৬ জুন ২০২৬
দাম আরও কমে দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে আজ সোনা?
  • ২৬ জুন ২০২৬
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
  • ২৬ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষাক্রমে ‘সাংস্কৃতিক শিক্ষা’ অন্তর্ভুক্ত…
  • ২৬ জুন ২০২৬