প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ক্যান্সার চিকিৎসায় ব্যয় করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ PM
বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল © সংগৃহীত

প্রয়োজনে স্বাস্থ্যখাতের বাজেটের সিংহভাগ ক্যান্সার চিকিৎসায় বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, ক্যান্সার চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও চালুর ক্ষেত্রে দীর্ঘসূত্রতা দূর করা হবে। পাশাপাশি এসব যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সহায়তায় উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ সোমবার (১৯ অক্টোবর) মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট এবং হাসপাতালে ‘জাতীয় ক্যান্সার সম্মেলন ২০২৬’-এ ‘সবার জন্য ক্যান্সার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারনের সমন্বয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ক্যান্সার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে রোগীরা নিজ দেশেই আধুনিক চিকিৎসাসেবা পেতে পারেন। এসব আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন। প্রয়োজনে তাদের আগামী তিন মাস প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়।

স্বাস্থ্যখাতে অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে সাখাওয়াত হোসেন বকুল বলেন, ১৭ বছরের শাসনামল স্বাস্থ্য খাতকে অনেক পিছিয়ে দিয়েছে। এখন এ খাতে কারো  গাফিলতি সহ্য করা হবে না। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না বলেও সতর্ক করেন তিনি।

জাতীয় ক্যান্সার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান প্রমুখ।

শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ কি বিএনপি সরকারকে চাপে ফেলে…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোর বোর্ডে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন ৩৯২২…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের …
  • ১২ নভেম্বর ২০২৬
নবাবগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে একদল হাজারো অনুরোধের পরও স্বাধী…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মুগ্ধের স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950