৪৬তম বিসিএসে শ্রুতিলেখক পেতে ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন

১৫ জানুয়ারি ২০২৪, ০৫:১৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিবন্ধীদের মধ্যে যে সব প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন তাদের আবেদন করতে বলেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি রবিবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন তাদের আগামী ২০ ফেব্রুয়ারি মধ্যে অফিস চলাকালীন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর আবেদন করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে অনলাইন আবেদনপত্রের কপি, প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত ডাক্তারি প্রত্যয়নপত্র এবং সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক বা সমমর্যাদার সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

ওই দিনের মধ্যে আবেদন না করলে শ্রতিলেখক প্রদান করা হবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারী প্রার্থীকে প্রিলিমিনারি টেস্টে কেবল কমিশন থেকে প্রদত্ত অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুন: টার্গেট ছিল দুই বিসিএস, দ্বিতীয়টিতেই ক্যাডার বিইউপির জোহায়ের

উল্লেখ্য, এ বছরের মার্চে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এর আগে গত ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের শুন্য থাকা আসনে মোট ৩১৪০ জন ক্যাডার নিয়োগ পাবেন। প্রশাসন, পুলিশ, পররাষ্ট্রসহ প্রশাসনের বিভিন্ন ক্যাডার পদে সুযোগ পাবেন মোট ৪৮৯ জন। এছাড়াও রেলওয়ে প্রকৌশল, সড়ক ও জনপথ, জনস্বাস্থ্য প্রকৌশলসহ সংশ্লিষ্ট শূন্য পদগুলোতে মোট ২০৭৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

শিক্ষায় নিয়োগ পাবেন ৪২৯ জন। এর মধ্যে সাধারণ শিক্ষা, সরকারি সাধারণ কলেজ সমূহের শূন্য পদে নিয়োগ পাবেন প্রার্থীরা। এছাড়াও সাধারণ শিক্ষায় সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে আলাদা করে নিয়োগ পাবেন প্রার্থীরা। এসব কলেজে বিভিন্ন বিষয়ে মোট ৯১টি শূন্য পদের কথা জানিয়েছে পিএসসি। এর বাইরেও শিক্ষায় কারিগরিসহ বিশেষায়িত বিভিন্ন প্রতিষ্ঠানে আরও নিয়োগ দেওয়া হবে ৫৭ জনকে। 

‘একটি গোষ্ঠী সরকারকে বিপদে ফেলতে পরিকল্পিতভাবে চিকিৎসকদের ও…
  • ২২ আগস্ট ২০২৬
পদত্যাগ করলেন মন্ত্রী, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ২২ আগস্ট ২০২৬
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের…
  • ২২ আগস্ট ২০২৬
সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
  • ২২ আগস্ট ২০২৬
বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি অধ্…
  • ২২ আগস্ট ২০২৬
নিজ দলের নেতাকে মারধর ও সিট দখলের অভিযোগ জাবিপ্রবি ছাত্রদল …
  • ২২ আগস্ট ২০২৬