৪২তম বিসিএস থেকে আরও ১৫ চিকিৎসক নিয়োগ হতে পারে

১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:০১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪২তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন, এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে আরও ১৫ জনকে নিয়োগের সুপারিশ করা হতে পারে। শিগগিরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সরকারি কর্ম কমিশনে চিঠি পাঠানো হবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর)) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পিএসসি’র কর্মকর্তাদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বগুড়ার রুরাল ডেভলপমেন্ট একাডেমির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা দিতে ১৫ জন চিকিৎসকের চাহিদা পাঠাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে সভা করে সিদ্ধান্ত নেবে পিএসসি। 

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ৪২তম বিসিএসের মাধ্যমে নন-ক্যাডারে আরও ১৫ জন চিকিৎসককে নিয়োগের সুপারিশ করা হতে পারে। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ থেকে আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে। তাদের কাছে চিঠি পাওয়ার পর আমাদের বিদ্যমান আইনে নিয়োগ সুপারিশ করা সম্ভব কি না সেটি দেখা হবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে বিশেষ বিসিএসের মাধ্যমে ২০২১ সালের সেপ্টেম্বরে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করে পিএসসি। পরবর্তীতে বিভিন্ন ধাপে নন-ক্যাডারে বেশ কয়েকজনকে নিয়োগের সুপারিশ করা হয়। এবার আরও ১৫ জনকে নিয়োগের সুপারিশের উদ্যোগ নেওয়া হলো।

৯ম শিক্ষক নিয়োগ নিয়ে মাউশি ও আঞ্চলিক কার্যালয়ের দুই চিঠি
  • ১১ মে ২০২৬
বিশ্বমানের শিক্ষার প্রত্যয়ে প্রায় ৫ হাজার নবীন শিক্ষার্থীকে…
  • ১১ মে ২০২৬
বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষ…
  • ১১ মে ২০২৬
ধানক্ষেত থেকে ১৩ ফুট লম্বা অজগর উদ্ধার,বনবিভাগের সহায়তায় অব…
  • ১১ মে ২০২৬
শিশুদের সুরক্ষায় এই সরকার জান দিয়ে কাজ করছে: মানসুরা
  • ১১ মে ২০২৬
জার্মানির সেরা পাঁচ স্কলারশিপ সম্পর্কে জেনে নিন
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9