বিএমইউতে বিশ্ব স্পাইন ও বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালিত

২০ অক্টোবর ২০২৬, ০৭:৪১ AM
বিএমইউতে বিশ্ব স্পাইন ও বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষ্যে র‌্যালি

বিএমইউতে বিশ্ব স্পাইন ও বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষ্যে র‌্যালি © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) যথাযোগ্য গুরুত্ব ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব স্পাইন দিবস-২০২৬ এবং বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ পালিত হয়েছে। এ বছর বিশ্ব স্পাইন দিবসের প্রতিপাদ্য ছিল ‘স্পাইন ফর হেলথ’ এবং বিশ্ব অস্টিওপোরোসিস দিবসের প্রতিপাদ্য ছিল ‘বিল্ড, প্রোটেক্ট অ্যান্ড স্ট্রেংথেন ইয়োর বোনস’।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় দিবস দুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সামনে অর্থোপেডিক সার্জারি বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের সামনে থেকে শুরু হয়ে ই-ব্লক প্রদক্ষিণ করে সি-ব্লক ঘুরে ডি-ব্লকে গিয়ে শেষ হয়। পরে অর্থোপেডিক সার্জারি বিভাগের শ্রেণিকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

এ সময় অতিথিরা বলেন, আধুনিক জীবনযাত্রা, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং সচেতনতার অভাবে স্পাইন বা মেরুদণ্ডের সমস্যা ও অস্টিওপোরোসিসের মতো হাড় ক্ষয়জনিত রোগের হার দিন দিন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সময়মতো সচেতন হওয়া, সুষম ও ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করা এবং নিয়মিত শারীরিক পরিশ্রম ও ব্যায়ামের মাধ্যমে মেরুদণ্ড ও হাড়কে সুস্থ-সবল রাখা সম্ভব।

বিশ্ব স্পাইন দিবস ও অস্টিওপোরোসিস দিবসের এই প্রতিপাদ্যগুলোকে পাথেয় করে তারা সর্বস্তরের মানুষকে নিজেদের হাড়ের যত্ন নেওয়ার আহ্বান জানান। একই সাথে রোগীদের আন্তর্জাতিক মানের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিএমইউর অর্থোপেডিক সার্জারি বিভাগের কার্যক্রমকে আরও জোরদার করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ডা. কামরুল আহসান, অধ্যাপক ডা. আবু জার মো. সেলিম উল্লাহ, অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম খান, অধ্যাপক ডা. কেএম রফিকুল ইসলাম প্রমুখ।

৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950