৪৩তম বিসিএস নন-ক্যাডারে বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১৩৪২

১৪ ডিসেম্বর ২০২৩, ১১:২৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৩তম বিসিএস নন-ক্যাডারে নিয়োগের  বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে যোগ্যতা পূরণ সাপেক্ষে নন-ক্যাডারে নিয়োগ পেতে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের আহবান জানানো হয়েছে । প্রাথমিক ভাবে এই বিসিএস থেকে নন-ক্যাডারে ১ হজার ৩৪২ জনকে নিয়োগ সুপারিশের কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম, ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে যারা “নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১৩” অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী তাদের নিকট হতে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশের জন্য পছন্দক্রম আহবান করা হলো।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৪৩তম বিসিএসের মধ্যমে ৯ম গ্রেডে ১৯৬ জন, ১০ম গ্রেডে ৮৬১ জন, ১১তম গ্রেডে ৬ এবং ১২তম গ্রেডে ২৭৯ সহ মোট ১৩৪২ জনকে নিয়োগ সুপারিশ করা হবে। তবে এই পদ সংখ্যা পরবর্তীতে বাড়তে পারে।

স্কুল ড্রেসে মসজিদে টিকটক ছাত্রীর, টিসি দিল বিদ্যালয়
  • ১১ মে ২০২৬
উন্মুক্ত আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তে পৌঁছাতে চান ইউজিসি চেয়…
  • ১১ মে ২০২৬
সাহিত্যিক রবীন্দ্রনাথের রাজনৈতিক রবীন্দ্রনাথে ঐতিহাসিক বিবর…
  • ১১ মে ২০২৬
ড্রেন বন্ধ করে ভবন নির্মাণ, অভিযানে ময়মনসিংহ সিটি করপোরেশন
  • ১১ মে ২০২৬
সন্ত্রাসের অভিযোগে বিএনপির এক নেতাকে বহিস্কার
  • ১১ মে ২০২৬
বিশ্বকাপে কেন খেলতে যায়নি বাংলাদেশ, খতিয়ে দেখতে তদন্ত কমিটি
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9