৪৩তম বিসিএস নন-ক্যাডার পছন্দক্রমের বিজ্ঞপ্তি হতে পারে আজ

১৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM

© সংগৃহীত

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের পছন্দক্রমের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে আজ। পিএসসি’র একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। 

এই সুত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে  ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের পছন্দক্রমের বিজ্ঞপ্তি প্রকাশের কাজ চলমান রয়েছে। আজকে এ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। 

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। 

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

খাওয়ার আগে এক চামচ অ্যাপল সাইডার ভিনিগার, কমাতে পারে সুগার …
  • ২৬ জুন ২০২৬
আশুরার দিনে যে আমল করবেন
  • ২৬ জুন ২০২৬
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, স্পেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে …
  • ২৬ জুন ২০২৬
আধিপত্য বিস্তারের জেরে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আ…
  • ২৬ জুন ২০২৬
উত্তপ্ত হরমুজ, ফের বাড়ল তেলের দাম
  • ২৬ জুন ২০২৬
বিশ্বকাপের ডাগআউটে আর্জেন্টিনার রাজত্ব, ব্রাজিলের নেই কেউ
  • ২৬ জুন ২০২৬