৪৬তম বিসিএসের আবেদন শুরু, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

১০ ডিসেম্বর ২০২৩, ০৫:১০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৬তম বিসিএসের আবেদনপ্রক্রিয়া আজ রোববার (১০ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে সব মিলিয়ে তিন হাজার ১৪০ জন নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। যাঁদের জন্ম তারিখ ২ নভেম্বর ১৯৯৩ এবং ২ নভেম্বর ২০০২ তারিখের মধ্যে তাঁরা আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর। 

এই ক্যাডারে সহকারী সার্জন পদ এক হাজার ৬৮২টি আর সহকারী ডেন্টাল সার্জন পদ ১৬টি। সংখ্যার দিক থেকে এর পরই আছে শিক্ষা ক্যাডার পদ (৯২০টি)। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, বিসিএস পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ ও গণপূর্ত ৬৫ জন নেওয়া হবে। স্নাতক সম্পন্ন করা প্রার্থীরা এই বিসিএসে অংশ নিতে পারবেন।

৪৬তম বিসিএসে আবেদন করতে এখানে ক্লিক করুন

জামাইয়ের কুড়ালের আঘাতে শাশুড়ি নিহত, জামাই আটক
  • ২২ আগস্ট ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউ…
  • ২২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ও অভিবাস ট্রেইনিং ইনস্টিটিউটের সমঝোতা স…
  • ২২ আগস্ট ২০২৬
বিড়ালের মৃত্যু নয়, চাঁদা না দেয়ায় সেই চিকিৎসককে মারধর করেন …
  • ২২ আগস্ট ২০২৬
পরিবেশ মন্ত্রণালয়ের পরামর্শক পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিস…
  • ২২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং কোর্স
  • ২২ আগস্ট ২০২৬