৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে নিয়োগ সুপারিশ এ মাসেই

০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হবে। এজন্য দ্রুত নন-ক্যাডারের পছন্দক্রম নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। চলতি মাসেই এই বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে নিয়োগ সুপারিশ করা হতে পারে।

আজ বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

পিএসসি’র একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষার তৈরির কাজ প্রায় শেষ। আজ বৃহস্পতিবার ৪১তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগ সুপারিশ করা হবে। এরপর এক সপ্তাহের মধ্যে ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের পছন্দক্রম নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও অনেকে ক্যাডার পদে সুপারিশ পান না। ফল প্রকাশের পর ক্যাডাররা হয়তো খুশি হন। তবে ক্যাডারের কোনো পদ না পেয়ে নন–ক্যাডারের অপেক্ষায় থাকা প্রার্থীরা হতাশায় ভোগেন। এটি অনুধাবন করে পিএসসি ক্যাডারের সঙ্গে সঙ্গে নন–ক্যাডারের ফল দেওয়ার উদ্যোগ নিয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, নন–ক্যাডারের পদ বরাদ্দ দিতে অনেক সময় লেগে যায়। আবেদন শেষ করে প্রার্থীদের যোগদানেও সময়ক্ষেপণ হয়। একই সাথে বিসিএস দিয়ে একজন অনেক আগেই চাকরিতে প্রবেশ করছেন, আরেকজন অনেক দেরিতে কর্মজীবন শুরু করছেন। এতে বৈষম্য তৈরি হচ্ছে বলে মনে হয়। সে কারণে একসঙ্গে ক্যাডার ও নন-ক্যাডারের ফল প্রকাশ করা হবে। চলতি মাসেই ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের নিয়োগ সুপারিশ করা হবে বলেও জানান তিনি।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। 

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9