৪১তম বিসিএসে নন-ক্যাডারে কত আবেদন পড়ল– জানাল পিএসসি

২৮ নভেম্বর ২০২৩, ০৭:৪৬ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪১তম বিসিএসে নন–ক্যাডারে প্রায় সাড়ে ৮ হাজার প্রার্থী আবেদন করেছেন। আবেদন সংখ্যা আরও বাড়তে পারে। আজ মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র মঙ্গলবার রাত সাড়ে ৭টায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, ৪১তম বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৩ জনকে নিয়োগ সুপারিশ করা হবে। আজ রাত সাড়ে ৭টা পর্যন্ত প্রায় সাড়ে ৮ হাজার প্রার্থী আবেদন করেছেন। আবেদনের এই সংখ্যা আরও বাড়বে।

ওই কর্মকর্তা আরও জানান, আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থীদের পছন্দক্রম যাচাই-বাছাই করা হবে। এই প্রক্রিয়া শেষে ডিসেম্বরের মধ্যে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে। ৪১তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগের অপেক্ষায় রয়েছেন ৯ হাজার ৮২১ প্রার্থী বলেও জানান তিনি।

এর আগে গত ৬ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া নন-ক্যাডারে ৯ হাজার ৮২১ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে। এই প্রার্থীদের মধ্যে ৪ হাজার ৫৩ জনকে নিয়োগের সুপারিশ করা হবে।

চলতি মাসেই সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
  • ২০ অক্টোবর ২০২৬
বট ফোর্সকে দিয়ে গালাগালির জন্য বিটিভিতে নামফলক বসিয়ে ছবি তো…
  • ২০ অক্টোবর ২০২৬
এআইয়ের যুগে চাকরি টিকিয়ে রাখতে যে ২ দক্ষতা জরুরি
  • ২০ অক্টোবর ২০২৬
মলত্যাগ করতে সপ্তাহে একবার ডাল থেকে নামে স্লথ, শীর্ষ অলস প্…
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগে ‘খুশি’ সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত, যা লিখ…
  • ২০ অক্টোবর ২০২৬
সকালে বাসি পেটে পানি পানের অভ্যাস কতটা উপকারী
  • ২০ অক্টোবর ২০২৬