৪১তম বিসিএসে নন-ক্যাডারে আবেদনের সময় বাড়ল 

২৮ নভেম্বর ২০২৩, ১২:৫৭ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৪১তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত না হওয়া প্রার্থীদের মধ্যে নন-ক্যাডার পদে আগ্রহীদের কাছ থেকে অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ক্যাডার পদে পছন্দক্রম আহ্বান করা ২২ নভেম্বরের বিজ্ঞপ্তিতে উল্লিখিত পছন্দক্রম দেওয়ার সময়সীমা ২৮ নভেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে কিছু পদের বিষয় কোড সংশোধন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিস্তারিত জানা যাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট https://bpsc.gov.bd/ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের http://bpsc.teletalk.com.bd/ ওয়েবসাইটে।

জামাইয়ের কুড়ালের আঘাতে শাশুড়ি নিহত, জামাই আটক
  • ২২ আগস্ট ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউ…
  • ২২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ও অভিবাস ট্রেইনিং ইনস্টিটিউটের সমঝোতা স…
  • ২২ আগস্ট ২০২৬
বিড়ালের মৃত্যু নয়, চাঁদা না দেয়ায় সেই চিকিৎসককে মারধর করেন …
  • ২২ আগস্ট ২০২৬
পরিবেশ মন্ত্রণালয়ের পরামর্শক পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিস…
  • ২২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং কোর্স
  • ২২ আগস্ট ২০২৬