৪৬তম বিসিএসে বয়স গণনা হবে ১ নভেম্বর থেকে

২৪ নভেম্বর ২০২৩, ০৯:২৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

আগামী ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ হলেও বয়স গণনা করা হবে ১ নভেম্বর থেকে।

পিএসসির একজন কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, পিএসসির নিয়োগ বিধিমালা অনুযায়ী বিসিএসের বিজ্ঞপ্তি মাসের যে সময়ই প্রকাশ করা হোক না কেন ১ তারিখ থেকে ধরে প্রার্থীর বয়স গণনা করা হবে। 

ওই কর্মকর্তা আরও বলেন, আগামী ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে৷ নিয়ম অনুযায়ী চাকরিপ্রার্থীদের  বয়স গণনা করা হবে ১ নভেম্বর থেকে।

পিএসসির একটি সূত্র জানিয়েছে, ৪৬তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে চার হজারের বেশি প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে তিন হাজার ক্যাডার এবং এক হাজারের কিছু বেশি নন-ক্যাডার পদ থাকবে। 

ওই সূত্র আরও জানায়, গত ১৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪৬তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে শূন্য পদের সংখ্যা জানিয়ে চিঠি পাঠানো হয়। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত পদগুলো যাচাই-বাছাই করা হবে। এরপর পদসংখ্যা চূড়ান্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এদিকে ৪৬তম বিসিএসে প্রথমবারের মতো শূন্য ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যাও উল্লেখ থাকবে। প্রার্থীরা একই সঙ্গে ক্যাডার ও নন-ক্যাডার পদের জন্য আবেদন করতে পারবেন।

জামাইয়ের কুড়ালের আঘাতে শাশুড়ি নিহত, জামাই আটক
  • ২২ আগস্ট ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউ…
  • ২২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ও অভিবাস ট্রেইনিং ইনস্টিটিউটের সমঝোতা স…
  • ২২ আগস্ট ২০২৬
বিড়ালের মৃত্যু নয়, চাঁদা না দেয়ায় সেই চিকিৎসককে মারধর করেন …
  • ২২ আগস্ট ২০২৬
পরিবেশ মন্ত্রণালয়ের পরামর্শক পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিস…
  • ২২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং কোর্স
  • ২২ আগস্ট ২০২৬