কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ AM
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ধসে পড়া স্বর্ণের খনি

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ধসে পড়া স্বর্ণের খনি © সংগৃহীত

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে পড়ে ১৪ জনের মৃত্যু এবং অন্তত সাতজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। গতকাল সোমবার (১৯ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয় গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানান, প্রাথমিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। তবে বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জর্জ তোভার কাস্তিলো জানান, দুর্ঘটনার পর থেকে আরও ১২ থেকে ১৫ জন খনি শ্রমিক নিখোঁজ রয়েছেন।

খনিটি ঘন বনবেষ্টিত সান্টা বার্বারা দে ইসকুয়ান্দে এলাকায় এবং কেবল নৌকা বা ছোট বিমানে সেখানে যাতায়াত করা যায়। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় গভর্নর এসকোবার জানান, এটি একটি ‘অনানুষ্ঠানিক’ খনি ছিল এবং এই মুহূর্তে তাদের প্রধান অগ্রাধিকার হলো পরিবারগুলোর পাশে দাঁড়ানো ও উপযুক্ত সহায়তা নিশ্চিত করা।

কলম্বিয়ার গ্রামীণ এলাকায় উপযুক্ত সুরক্ষা অবকাঠামো ছাড়া পরিচালিত অনিয়ন্ত্রিত ও অবৈধ খনিগুলোতে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।

সূত্র: আল জাজিরা

জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২০২
  • ১২ নভেম্বর ২০২৬
২ বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি-গোলাপজল পাঠিয়ে হত্যার হুমকি, …
  • ১২ নভেম্বর ২০২৬
আগুনে পুড়িয়ে উল্লাস করছে, ভেবেছে খুব কষ্ট দিল: নুসরাত তাবাস…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন জারি, দ…
  • ১২ নভেম্বর ২০২৬
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিককে দেশে ফিরিয়ে নিচ্ছে শ্রীলঙ…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে সরকারের নির্দেশনা
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950