৪১তম বিসিএস

নন-ক্যাডার থেকে মাধ্যমিকে সহকারী শিক্ষক নেবে ১৮১৭ জন

২২ নভেম্বর ২০২৩, ০৭:৫৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

৪১তম বিসিএসের মাধ্যমে থেকে নন-ক্যাডার থেকে ১০ম গ্রেডে ১ হাজার ৮১৭ জনকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। আজ বুধবার (২২ নভেম্বর) সরকারি কর্ম কমিশনে (পিএসসি) থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। 

এতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম গ্রেডে বাংলার সহকারী শিক্ষক হিসেবে নেবে ২৭২ জনকে, ইংরেজিতে নেবে ২৩৫ জনকে, গণিত নেবে ৬৯ জনকে, সামাজিক বিজ্ঞান নেবে ৬৭ জনকে, ভৌতবিজ্ঞানে নেবে ১৯৯ জনকে, জীববিজ্ঞানে নেবে ১৮৭ জনকে, ব্যবসায় শিক্ষা নেবে ২১৩ জনকে, ভূগোলে নেবে ২২৬ জনকে, চারুকলায় নেবে ১০৪ জনকে, শারীরিক শিক্ষায় নেবে ৫৮ জনকে, ধর্মে নেবে ১০৩ জনকে এবং কৃষিতে নেবে ৮৪ জনকে।

আগ্রহী প্রার্থীরা আগামীকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ১০টা থেকে ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটি পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন।

উল্লেখ্য, ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েও যাঁরা ক্যাডার পাননি, তাঁদের মধ্য থেকে ৪ হাজার ৫৩ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য আজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৯ম থেকে ১২তম গ্রেডের শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এর আগে গত ৩ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে তারা।

এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পেশাগত ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি। এ ছাড়া নন-ক্যাডারে ৯ হাজার ৮২১ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।

কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence