৪১তম বিসিএসে নন-ক্যাডারে বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৪০৫৩ জন

২২ নভেম্বর ২০২৩, ০৭:১৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

৪১তম বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েও যাঁরা ক্যাডার পাননি, তাঁদের মধ্য থেকে ৪ হাজার ৫৩ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পিএসসির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৯ম থেকে ১২তম গ্রেডের শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

৪১তম বিসিএসের নন-ক্যাডারে পদ পেতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের পছন্দক্রম প্রদানের জন্য অনলাইনে আবেদনপত্র চেয়েছে পিএসসি।

পছন্দক্রমের জন্য আবেদন করা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর)। আবেদনের শেষ সময় ২৭ নভেম্বর। প্রার্থীদের নিজের পছন্দক্রম পূরণের আগে বিজ্ঞপ্তির নির্দেশনা ভালোভাবে পড়ার পরামর্শ দিয়েছে পিএসসি।

গত ৩ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পেশাগত ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি। এ ছাড়া নন-ক্যাডারে ৯ হাজার ৮২১ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি।

প্রিলিমিনারি পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেন। গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন।

সীমান্তে ফের তিনজনকে পুশইনের চেষ্টায় বিজিবির কঠোর অবস্থান
  • ২৬ জুন ২০২৬
খাওয়ার আগে এক চামচ আপেল সাইডার ভিনেগার, কমাতে পারে সুগার বা…
  • ২৬ জুন ২০২৬
আশুরার দিনে যে আমল করবেন
  • ২৬ জুন ২০২৬
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, স্পেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে …
  • ২৬ জুন ২০২৬
আধিপত্য বিস্তারের জেরে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আ…
  • ২৬ জুন ২০২৬
উত্তপ্ত হরমুজ, ফের বাড়ল তেলের দাম
  • ২৬ জুন ২০২৬