৪৩তম বিসিএসের সাধারণ ও কারিগরির ভাইভা শুরু ১৫ অক্টোবর

১০ অক্টোবর ২০২৩, ১১:৪৩ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৩তম বিসিএসের সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডারের পদসমূহের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার (১০ অক্টোবর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বি.সি.এস.পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষায় সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদসমূহের জন্য ৪ হাজার ২৬৬ জন এবং কারিগরি/পেশাগত ক্যাডারের পদসমূহের জন্য ৫৪৭ জন সাময়িকভাবে রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় ঢাকার আগারগাঁও শেরে বাংলা নগয়ে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: শিক্ষা ক্যাডারে অসন্তোষ: আমলাতান্ত্রিক জটিলতাকে দুষছেন শিক্ষকরা

৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষায় সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডারের পদসমূহের জন্য সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি’কমিশনের [www.bpsc.gov.bd] ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [http://bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

রোল নম্বরের তালিকা ও সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। 

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে যুবক আটক
  • ১১ মে ২০২৬
যখন-তখন ওষুধের দাম বাড়িয়ে সরকার ও জনগণকে বিপদে ফেলা যাবে না
  • ১১ মে ২০২৬
জরুরি হামের টিকার আওতায় এলো এক কোটি ৮০ লাখ শিশু, কাভারেজ ‘শ…
  • ১১ মে ২০২৬
বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিল সাইফ
  • ১১ মে ২০২৬
বাসা থেকে বের হয়ে ৩২ ঘণ্টায়ও ফেরেনি ৪ স্কুলছাত্রী
  • ১১ মে ২০২৬
ডব্লিউইউআরআই র‍্যাঙ্কিংয়ে দেশে ৪র্থ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অ…
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9