নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক

২০ অক্টোবর ২০২৬, ০২:৫৩ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৯ PM
অভিযুক্ত ছেলে উদ্দিন সরদার

অভিযুক্ত ছেলে উদ্দিন সরদার © টিডিসি

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে সূর্য খাতুন (৫০) নামের এক মাকে কাস্তে দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে উদ্দিন সরদারকে (৩৫) আটক করেছে পুলিশ।

নিহত মা সূর্য খাতুন (৫০) ওই গ্রামের মো. লোকমান সরদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলে উদ্দিন সরদার মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হন। মঙ্গলবার সকালে মা সূর্য খাতুন রান্না করছিলেন। এ সময় ছেলে উদ্দিন সরদার গিয়ে মায়ের কাছে নিশার টাকা দাবি করেন। মা টাকা না দেওয়ায় বাদ বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় ছেলে উদ্দিন। 

স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী আব্দুল হাকিমের বাড়ির গ্রিল কেটে পালিয়ে থাকা ছেলে উদ্দিন সরদারকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে ওই বাড়ি থেকেই জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আর অভিযুক্ত মাদকাসক্ত ছেলেকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডের ব্যবহৃত দেশীয় অস্ত্রটি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950