পিএসসি নতুন সদস্য সাবেক অতিরিক্ত সচিব ফজলুল হক

২৮ মে ২০১৮, ০৫:৪৫ PM
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ ফজলুল হক। ২৮ মে, সোমবার তিনি শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাকে শপথবাক্য পাঠ করান।

এসময় কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, বিজ্ঞ সদস্যবৃন্দ, সচিব বেগম আক্তারী মমতাজ ও অতিরিক্ত সচিব মোঃ মনজুরুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে ২৪ মে, বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নিয়োগ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়। বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দেন।

প্রসঙ্গত, ফজলুল হক ২০২১ সালের ৬ নভেম্বর পর্যন্ত পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি নতুন সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় পিএসসির সদস্য সংখ্যা দাঁড়াল ১৩।

ট্যাগ: রাজনীতি
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬