জীবন বাচাঁতে ডোবায় লাফ দিয়েছিলেন স্কুলশিক্ষিকা মুক্তা

২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩২ PM
স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তা

স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তা © টিডিসি সম্পাদিত

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন থেকে বাঁচতে তিনি ডোবায় লাফ দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে রিসোর্টের পাশের একটি ডোবা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালানোর পর মরদেহটি উদ্ধার করা হয়।

এদিকে, একই অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে মরদেহগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

প্রসঙ্গত, অগ্নিকাণ্ডের পর থেকে ২৭ বছর বয়সী স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তা নিখোঁজ ছিলেন। তিনি সাভারের আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন তিনি।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬