৪০তম বিসিএস: নন-ক্যাডারের পদসংখ্যা চূড়ান্ত নয়

০৯ এপ্রিল ২০২৩, ০৫:১৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪০তম বিসিএসের মাধ্যমে নন-ক্যাডারে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পদ সংখ্যা চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। 

রোববার (৯ এপ্রিল) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস।

তিনি বলেন, নন-ক্যাডারে নিয়োগ দিতে একটি বিধি পাশ করে মতামতের জন্য আমাদের কাছে পাঠানো হয়েছিল। আমরা আমাদের মতামত দিয়ে সেটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকে পাস হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এলেই বিধি বাস্তবায়ন করবে পিএসসি। এটি পাস না হওয়া পর্যন্ত নন-ক্যাডারের চাহিদা নেওয়া হবে।

এই কর্মকর্তা আরও জানান, নির্বাচন কমিশনের কার্যালয়ে নন-ক্যাডারে অনেক প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। তারা এখনো আমাদের কাছে চাহিদা পাঠায়নি। নির্বাচন কমিশন কার্যালয়ের চাহিদা পাওয়ার পর নন-ক্যাডারের পদ সংখ্যা চূড়ান্ত করা হতে পারে।

তথ্যমতে, ২০১৮ সালে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এতে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। প্রিলিমিনারিতে অংশগ্রহণ করেছিলেন ৩ লাখ ২৭ হাজার জন। এদের মধ্যে পাশ করেছিলেন ২০ হাজার ২৭৭ জন। গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে কাস্টমস ক্যাডারে ৪০টি পদ বাড়ানোর কথা রয়েছে।

ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ১১ মে ২০২৬
ফেসবুকে সরকারের বিরুদ্ধে পোস্ট, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্…
  • ১১ মে ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে মাউশির ন…
  • ১১ মে ২০২৬
শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, দুদিন পর ডোবায় মিলল লাশ
  • ১১ মে ২০২৬
শিক্ষক মা বিদ্যালয় থেকে বাড়ি ফিরে দেখেন এইচএসসি পড়ুয়া ছেলে …
  • ১১ মে ২০২৬
ডকইয়ার্ডের নৌযানে বিদ্যুৎস্পৃষ্টে রঙমিস্ত্রির মৃত্যু
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9