সবাই প্রস্তুতি নিন, বদলির ফয়সালা রাজপথেই হবে: অধ্যক্ষ আজিজী

২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ AM
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী © ফাইল ফটো

বেসরকারি শিক্ষকদের বদলির ফল প্রকাশে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, ‘বদলির ফয়সালা রাজপথেই হবে’।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়ের বক্তব্যের প্রেক্ষিতে বলতে চাই—সবাই প্রস্তুতি নিন! বদলির ফয়সালা রাজপথেই হবে, ইনশা-আল্লাহ।’

এর আগে গত সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ শাহাদাত হোসাইন জানান, ‘বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি নিয়ে একটি টেন্ডার হয়েছে। টেন্ডার হলেও ইভ্যালুয়েশন শেষ হয়নি। প্রথম টেন্ডারের যাবতীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর দ্বিতীয়বার আরেকবার টেন্ডার হবে। এরপর সফটওয়্যার তৈরি হলে শিক্ষকদের বদলির আওতায় নিয়ে আসা হবে বলে।

দুইবার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার কারণ জানতে চাইলে মহাপরিচালক জানান, ‘এটি সার্ভিস টেন্ডার; এজন্য দুইবার করতে হচ্ছে। তবে সব কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা চলছে।’

মাদ্রাসা শিক্ষকদের বদলি কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে মুহাম্মদ শাহাদাত হোসাইন আরও বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস লেগে যেতে পারে। এর আগে বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হবে না।’ 

ইন্টারনেট বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে যাবে মেসেজ, হোয়াটসঅ্য…
  • ২১ অক্টোবর ২০২৬
৩৪ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার বিস্তার হলেও কর্মস…
  • ২১ অক্টোবর ২০২৬
অধিকার আদায়ে আবারও আন্দোলনে নামতে হবে—কী ইঙ্গিত করলেন আজিজী?
  • ২১ অক্টোবর ২০২৬
বার্সাকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিল পিএসজি
  • ২১ অক্টোবর ২০২৬
পানিতে মিশছে সহজে নষ্ট না হওয়া রাসায়নিক, শরীরের কী ক্ষতি হত…
  • ২১ অক্টোবর ২০২৬
সবাই প্রস্তুতি নিন, বদলির ফয়সালা রাজপথেই হবে: অধ্যক্ষ আজিজী
  • ২১ অক্টোবর ২০২৬